জামালপুরের আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর-লুটপাট

জামালপুর প্রতিনিধি।

জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর ও লুটপাট করেছে বিক্ষুব্ধ জনতা।

মঙ্গলবার রাতে মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় অবস্থিত আওয়ামী লীগের আধাপাকা ওই কার্যালয়টি ভাংচুর শেষে দরজা, জানালা ও আসবাবপত্র লুটপাট করার ঘটনা ঘটে।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ।

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।