গ্রীল কেটে পরিষদের মালামাল চুরির অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের জানালার গ্রিল কেটে সরকারী মালামাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই চুরির ঘটনা ঘটে। চুরচক্ররা এসময় ইউনিয়ন পরিষদের টিভি মনিটর ল্যাপটপ ও প্রিন্টারসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
রাতে ডিউটি থাকা গ্রাম পুলিশ ফারুক ও আজাদ জানান, রাত ৮ টা থেকে ১২ টা পর্যন্ত ডিউটিতে ছিলাম তারপর ঘুমিয়ে পড়ি। পরে কি ঘটনা হয়েছে এটা আমার জানা নেই।

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল জানান,ইউনিয়ন পরিষদে রাতে গ্রাম পুলিশের ডিউটি থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদের পিছনের জানালার গ্রিল কেটে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সহকারী বুলেট হোসেন বলেন, বৃহস্পতিবার চেয়ারম্যান সহ পরিষদের মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তাসহ সকলে অফিস করে বাসায় চলে যায়। আজ শনিবার সকাল ১০ টার সময় ইউনিয়ন পরিষদে এসে অফিস খুলে দেখি সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।