স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জামালপুর প্রতিনিধি।

নেশা ছেড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগান সামনে রেখে মাদককে না বলি যতই বলি ততই যেন পিছু ছাড়ছে না মাদক এই ইয়াবা সেবন নিয়ে স্বেচ্ছাসেবক দল নেতার ভিডিও সামাজিক যোগাযোগে ইতিমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে এক স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বিভিন্ন সামাজিক হয়েছে। ভিডিওগুলো বেশ কয়েক দিন আগে ফাঁস হলেও শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই শুরু হয় জেলাজুড়ে নেতিবাচক মন্তব্যের ঝড়।

ভিডিও ভাইরাল হওয়া নেতা বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়র স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানজিল টুটুল। তিনি বাট্টাজোড় মধ্য পলাশতলা গ্রামের ফজলুল হকের সন্তান।

২১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়- একটি ঘরে বিছানার ওপর লুঙ্গি ও সেন্ডো গেঞ্জি পড়ে ইয়াবা সেবন করছেন টুটুল।

ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো বকশীগঞ্জ জুড়ে চলছে সমালোচনার ঝড়। সবাই করছেন নেতিবাচক মন্তব্য। এছাড়াও তার বহিষ্কারের দাবি জানিয়েছে অনেকে।

ইয়াবা সেবন ও ভিডিও’র বিষয়ে তানজিল টুটুল সাংবাদিকদের বলেন, আমি বিগত সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি বিএনপির দুঃসময়ে সামনের কাতারে ছিলাম। মামলার আসামি ছিলাম, জেল খেটেছি। এটা সত্যিকারের অর্থে আমি না। আমি ভিডিওটা দেখেছি। ভিডিও গুলো এক সাইড থেকে নেয়া। আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করেছে বলে তিনি এমনটাই বলেন।