কান্দিপাড়ায় জমি বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৮

কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ার দৌলতপুর ও কুমারখালিতে সংঘর্ষে ঘটনা ঘটেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর কান্দিরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয় আহতদের উদ্ধার করে ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর কান্দিরপাড়া গ্রামে বাড়ির জমি মাপার সময় লস্কর আলী ও জামরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের আহত হয়েছেন। আহতদের মধ্যে নাজির (৫০) ও তার দুই ছেলে ইমন (১৮), সুমন (৩০), মৃত জৌলুসের রবকুল (৩৫) ও রনজিত (৩১) জামরুল ইসলামের ছেলে মিঠু (৩২) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এর মধ্যে ইমনের অবস্থা আশংকা জনক, দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, জামালপুর গ্রামে জমি জায়গা নিয়ে পরস্পর আত্মীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে এমনটাই জানান।