কুষ্টিয়ায় ট্রলির চাপায় শিশু শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি।

১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য এফসিপিএইচ মেডি শহরের বিদ্যালয়ের সম্মুখে রাস্তা পারাপারের সময় বালিভর্তি ট্রলির ধাক্কায় প্লে শ্রেণীর শিশু শিক্ষার্থী ইব্রাহিম (৫) নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা (৫০)
রোববার সকাল সাড়ে আটটার দিকে বিদ্যালয়ের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। চালক পালিয়ে গেলেও বালি ভর্তি ট্রলিটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভ কারীরা । এসময় বিদ্যালয়ের সামনে ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানান তারা।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় শিশু শিক্ষার্থী ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ করে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যান চলাচল স্বাভাবিক রয়েছে।