দেশের ঐতিহ্যবাহী গরু দৌড়

মানিকগঞ্জ প্রতিনিধি।

দেশের ঐতিহ্যবাহী গরুর দৌড় আজকাল প্রায় বিলুপ্তির পথে হাড়াতে বসেছে,যাতে করে হারিয়ে না যায় সেজন্যই ব্যতিক কর্মী এই উদ্যোগ দিয়েছে মানিকগঞ্জের স্থানীয় জনতা। দেশের ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা। সেই ঐহিত্যকে ফিরিয়ে আনতে এ বছর প্রথম বারের মত মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা বংখুরী প্রগতি সম্মেলনী ক্লাবের উদ্যোগে গরু দৌড়ের আয়োজন করা হয়। এই গরু দৌড় দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চৌকিঘাটা বংখুরী প্রগতি সম্মেলনীর মাঠে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় প্রগতি সম্মেলনী ক্লাবের সদস্যরা।

প্রতিযোগিতায় মানিকগঞ্জ জেলাসহ আশপাশের এলাকা থেকে নানা আকার ও রঙের ২২টি গরু নিয়ে এসেছিলেন প্রতিযোগীরা। গরু দৌড় দেখতে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে উপভোগ করেন এই খেলা। গরু  দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সেখানে সৃষ্টি হয় আনন্দ উৎসবের আমেজ। বিলুপ্ত প্রায় এই খেলা দেখে আনন্দিত আগত হাজার হাজার দর্শক।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় করেন নগদ অর্থসহ টেলিভিশন পুরস্কার।