গলায় ফাঁস দিয়ে পুলিশ সদস্য’র আত্মহত্যা

বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে গলায় ফাঁস দিয়ে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) রাতে বনরূপা পাড়া এলাকায় একটি ভাড়াটি বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত রুম্পা বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনষ্টেবল সৌরভ দাশ ঢালী (৩২)তার স্ত্রী বলে জানা যায়। রুম্পা দাশের গ্রামের বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীসহ দুই শিশু বাচ্চাকে নিয়ে শহরের বনরূপা পাড়া এলাকায় ভাড়া ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন রুম্পা দম্পতি। রবিবার রাতের খাবার খেয়ে স্বামী সৌরভ দাশ সন্তানদের নিয়ে এক রুমে ও রুম্পা দাশ আলাদা রুমে ঘুমাতে যায়। পরে তার দুই শিশু বাচ্চাসহ স্বামী ঘুমিয়ে পড়লে কোন এক এসময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রুম্পা দাশ। পরের দিন সকালে স্বামী ঘুমতে উঠে ডাকাডাকি করলে দরজা না খুললে সন্দেহ হলে দরজা খুলে দেখে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান পাঠান।