জামায়েত সেক্রেটারির মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শহীদী মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে বড় বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক জেলা সেক্রটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ তৈয়বুজ্জামান, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, ঢাকা মহানগর উত্তর জামায়াতের মজলিসে শুরা সদস্য, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক আজুলুল হক, শহর জামায়াতে আমির মাওলানা আ.ম.ম. আব্দুল হক, সদর উপজেলা জামায়াতের আমির কারী নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল প্রমুখ।