কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত -১

গোপালগঞ্জ প্রতিনিধি।

১৯ ফেব্রুয়ারি) বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

(ওসি) মো. শফিউদ্দি খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনায় যাচ্ছিল।

এ সময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে বাস ও কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে একজন নিহত ও অন্তত ১১ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যা চলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়েছে। তবে এখন পযর্ন্ত নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি হাইওয়ে পুলিশ।