ঝিনাইদহে- ৩ জনকে গুলি করে হত্যার দায় স্বীকার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটেছে। এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থি নেতাসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার ২নম্বর মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শ্মশান ঘাট এলাকায় এই। ঘটনার পরপরেই একটি বেনামি নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে একটি খুদেবার্তা আসে গণমাধ্যমকর্মীদের কাছে। সেখানে ওই খুদেবার্তা প্রেরক নিজেকে ‘জাসদ গণবাহিনীর’ নেতা কালু হিসেবে দাবি করে ওই তিনজনকে হত্যার দায় স্বীকার করেন। কিন্তু ওই ক্ষুদেবার্তা প্রেরক সত্যিকারের কালু কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

নিহত তিনজন হলেন- ঝিনাইদহের হরিণাকুণ্ডের আহাদনগর গ্রামের হানেফ আলী (৫৬) ও তাঁর শ্যালক উপজেলার শ্রীরামপুর গ্রামের লিটন (৩৫) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রাইসুল ইসলাম (২৫)। হানেফ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা ছিলেন। তিনি একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, পরে তিনি সাধারণ ক্ষমা পেয়ে মুক্তি পান।