সেশন ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

Facebook / Dainik Manob Somoy

বগুড়া প্রতিনিধি।

ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকের বিক্ষোভ করেছে।
বগুড়া শহরের জলেশ্বরীতলা ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেনের অপসারণের দাবিতে দিনভর আন্দোলন করেছে ছাত্রীরা।

রোববার (২৩ফেব্রুয়ারি) দুপুর থেকে সড়কে অবস্থান নেয় তারা। তবে আন্দোলন শেষে স্কুলে ঢুকে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে তারা। এতে হাতাহাতিতে ২০ জন আহত হয়েছে।

এছাড়া প্রধান শিক্ষককে অবরুদ্ধ করা হয়েছে। তার মুঠোফোন বন্ধ থাকার কারনে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

জানা গেছে, ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে সেশন ফি বাড়ানোর প্রতিবাদে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে দুপুরে সড়কে নামে ছাত্রীরা। একপর্যায়ে সড়ক আটকে তারা বিক্ষোভ-মিছিল করে।