বান্দরবানে শিশুকে সংঘবদ্ধ ধর্ষনের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি।


বান্দরবানে এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষনের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একিসঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদন্ডের আদেশ দেন। রোববার (৯ মার্চ) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা আদালত এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. কায়ছার (২২), মো. রাশেদ (২৩), ওমর ফারুক (১৮), মো. হানিফ (২৪)। এরা সকলেই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা। তবে মো. কায়ছার ছাড়া অপর তিন আসামী পলাতক রয়েছে।

আইনশৃংখলা বাহিনী ও আদালত সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামি মো. রাশেদের সঙ্গে ভুল নাম্বারে পরিচয় হয় ধর্ষিতা কিশোরীর। পরিচয়ের পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০২১ সালের ২রা ফেব্রুয়ারি রাতে মো.রাশেদ ফোনে কিশোরীটিকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় যেতে বলেন। প্রেমিক রাশেদের কথা বিশ্বাস করে পরদিন কিশোরী চট্টগ্রামের আমিরাবাদ এলাকায়।