কেরানীগঞ্জ জেলা যুবলীগ নেতা গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি।

ঢাকা অন্যতম জেলা যুবলীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা  আব্দুল খালেক(৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।  (২১ মার্চ) রাতের দিকে কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের কাঠালতলী/চন্ডিপুর এলাকা হতে জেলা দক্ষিণ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। খালেক চন্ডিপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

সর্বশেষ জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট কেরানীগঞ্জের ঘাটারচরে ছাত্র জনতা ও আওয়ামী লীগের মুখামুখি সংঘর্ষের সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের পাশে তাকে দেখা গিয়েছিলো। তবে অদৃশ্য কারণে হত্যা মামলা থেকে বেঁচে যান নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির (ওসি) সাইদুর রহমান।  তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা আব্দুল খালেককে তার নিজ এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত  নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি নাশকতা মামলা রয়েছে।