রজনীকান্তের ‘কাবালি’ প্রযোজকের রহস্যজনক মৃত্যু

আত্মহত্যা করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘কাবালি’ সিনেমার প্রযোজক কেপি চৌধুরি। গোয়ার নিজের বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত চলছে বলে খবর। 

ভারতীয় গণমাধ্যম বলছে, যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেখানেই আত্মঘাতী হয়েছেন প্রযোজক।