বরিশালে ৬ লেন সড়ক ও হাসপাতালের দাবিতে সর্বস্তরের আন্দোলন

বরিশাল ব্যুরো।।

দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনার বিরুদ্ধে রাজপথে নেমেছে বরিশালের মানুষ। ছয় লেনের নিরাপদ মহাসড়ক এবং একটি আধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতালের দাবিতে লিফলেট বিতরণের মাধ্যমে শুরু হয় গণসচেতনতা কর্মসূচি।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের সদর রোডে দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের মানুষ এই ব্যানারে একত্রিত হয়েছেন আন্দোলনকারীরা। কর্মসূচির মূল উদ্দেশ্য জনমত গঠন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ।

বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত দুই লেনের মহাসড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সড়কটি সরু হওয়ায় প্রায়ই ঘটে দুর্ঘটনা। যানজটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রী ও চালকরা।

বরিশাল -ঢাকায় মহাসড়কে বাসচালক আলঙ্গীর হোসেন জানান,এই রাস্তায় গেলে মনে হয় বাঁচবো না। জায়গা নেই, সাইড নেই, বড় গাড়ি এলে ছোট গাড়িগুলো পড়ে যায়

এদিকে, বরিশালের চিকিৎসা ব্যবস্থার অবস্থা আরও করুণ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার সংখ্যা ১ হাজার হলেও প্রতিদিন গড়ে চিকিৎসা নিতে আসে ৩ হাজারের বেশি রোগী।