বরিশালে পানি উন্নয়ন বোর্ডের তাৎক্ষণিক ব্যবস্থায় রক্ষা পেল ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় 

বরিশাল ব্যুরো।

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলাধীন শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর মহিশা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় ইউনিয়নের একমাত্র মাধ্যমিক,বিদ্যালয়ের ২ টি বহুতল ভবন রয়েছে  বেজমেন্টসহ ৩ তলা ভবনটি ইউনিয়নের একমাত্র সাইক্লন সেল্টার। সম্প্রতি উক্ত এলাকায় তেঁতুলিয়া নদীর তীব্র ভাঙ্গন দেখা দেয় ফলে বিদ্যালয়ের ভবনসমূহ নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়, ফলে পুরো ইউনিয়নটি মাধ্যমিক বিদ্যালয় শুন্য হয়ে পরার সম্ভাবনা দেখা দেয়। স্থানীয় জনসাধারন উল্লেখিত স্থাপনাসমূহ নদী ভাঙ্গন হতে রক্ষার্থে বাপাউবোকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। বিষয়টি অনুধাবন করে তাৎক্ষনিক সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় ও অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) বাপাউবো, ঢাকার নির্দেশনায় তরিৎ ব্যবস্থা গ্রহন করলে বিদ্যালয়ের ভবন দুইটি রক্ষা পায়। উক্ত স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান স্কুলটি রক্ষা পাবে সেই আশা আমি ছেরে দিয়েছিলাম; দ্রুত কাজ করায় বিদ্যালয়টি রক্ষা পেয়েছে পানি সম্পদ উপদেষ্টা সহ পানি উন্নয়ন বোর্ডের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিবেদক পরিদর্শনকালীন স্থানীয় জনগন ও বিদ্যালয়টির শিক্ষকেরা তারা কাজের ব্যাপারে সন্তষ প্রকাশ করেন। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন বিদ্যালয়ের ভবন সমুহ তীব্র ভাঙন ঝুঁকিতে পরে ছিলো, উর্ধতন  কর্তৃপক্ষকে অবহিত করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন, সে মোতাবেক কাজ চলছে দ্রুতই কাজ শেষ হবে।