হারিয়ে যাওয়া আইপ্যাড শিক্ষার্থীর হাতে দিলেন পুলিশ কর্মকর্তা ইদ্রিস

 বরিশাল ব্যুরো।। 

গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী( ২৩)

আদ্রিতার হারানো ব্যাগ ও আইপ্যাড গুরুত্বপূর্ণ বিভিন্ন কাগজপত্র সহ হারিয়ে যায় নগরীর বাস টার্মিনাল থেকে। তাৎক্ষণিক বিমানবন্দর থানা পুলিশকে অবহিতি করলে, ওসি আল মামুন উল ইসলাম,এস আই ইদ্রিস আলীকে নির্দেশ দিলে। এক ঘন্টার ব্যবধানে হারিয়ে যাওয়া ব্যাগ  তার কাছে ফিরিয়ে দিলেন। তবে হারিয়ে যাওয়া ব্যাগ তাৎক্ষণিক পুলিশ ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এটি পুলিশের নৈতিক দায়িত্ব ও বলতে পারেন আবার সফলতাও মনে করতে পারেন। এদিকে হারিয়ে যাওয়া মালামাল এক ঘণ্টার মধ্যে কাছে পেয়ে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্রী তিনি তার মূল্যবান কাগজপত্র সহ হাতে পেয়ে বিমানবন্দরের এস আই ইদ্রিস আলী কে ধন্যবাদ জানান। এদিকে এসআই ইদ্রিস আলী এছাড়াও বরিশাল বিমানবন্দর থানায় যোগদান করার প্রায় এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মাদক নির্মূলের জন্য অনেক অভিযান পরিচালনা করেন। শুধু তাই নয় হত্যা ধর্ষণ ডাকাতি মামলা সহ বিভিন্ন পলাতক আসামীকে ইতিমধ্যে তিনি গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করার সফলতাও রয়েছে তার।