জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা যুবায়ের হত্যার প্রতিবাদে শিবচরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি।
ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা যুবায়ের হত্যার প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ অক্টোবর) সোমবার বিকাল চারটার দিকে শিবচর উপজেলা ছাত্রদলের আয়োজিত বিক্ষোভ মিছিলটি নাভিলা চৌধুরী বাড়ি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক ৭১ এসে শেষ হয়। পরে সড়ক ৭১ চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এ সময় শিবচর উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ, সদস্য সচিব সাইদুর রহমান বেপারী, যুগ্ম আহবায়ক বাধন খান, যুগ্ম আহবায়ক রাহাত মল্লিক, সরকারীবরহামগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক জাহিদ খানসহ শিবচর উপজেলা, পৌর ও সরকারী বরহামগঞ্জ কলেজসহ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।