ধীরগতিতে চলছে সড়কের নির্মাণ কাজ ভোগান্তিতে স্থানীয়রা :তীব্র যানজট নতুন বাজার সড়ক 

 বিশেষ প্রতিবেদক।।

 রাজধানীর গুলশান বাড্ডা উত্তর সাঁতারকুল  সাঈদ নগরে বিভিন্ন সড়কে ড্রেনেজ নির্মাণ কাজে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় ভোগান্তিতে স্থানীয়রা। এক বছর তিন মাস ঝুলে আছে বাশঁতলা এই সড়কের নির্মাণ কাজ।ও বাটারা নতুনবাজার থেকে একশো ফিট পর্যন্ত তীব্র যানজট ও ধুলাবালি লেগেই থাকে।এতে করি প্রতিদিন স্কুল পড়ুয়া কোমল মতি ছাত্র-ছাত্রীদের কষ্ট করে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার যেতে হয়। অন্যদিকে পরিষ্কার জামাকাপড় ধুলাবালু নষ্ট হয়ে বাধ্য হয়ে স্কুলে না গিয়ে আবার বাসায় ফিরে যায় এরকমের অভিযোগ রয়েছে স্থানীয়দের।( বুধবার ২১ জানুয়ারী) বেলা সাড়ে এগারোটার দিকে স্থানীয় ফজলুল হক নামে তিনি অভিযোগ করে বলেন,এই সড়ক দিয়ে প্রতিনিয়ত লাক মানুষের যাতায়াত করে আসছে। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক বাঁশতলা থেকে একবারে সাঈদ নগর বসুন্ধরা একশ ফিট সংযোগ সড়কের সাথে যুক্ত। তিনি আরো বলেন, প্রতিদিন এই সড়কে তীব্র যানজট ভোগান্তি লেগেই থাকে। তাদের দাবি অবিলম্বে স্থানীয়রা এই দুর্দশা থেকে মুক্তি পেতে চান। এসব অভিযোগ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে রফিকুল ইসলাম তিনি বলেন, খুব শীঘ্রই এই সড়কের ড্রেনেজ নির্মাণ কাজ শেষ করার কথা জানান। উন্নয়নমূলক কাজ করতে হলে সাময়িক একটু ভোগান্তি হবে। এদিকে চিকিৎসকরা বলছেন এরকমের ধুলাবালিতে এ্যাজমা হাপানি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্তের সম্ভবনা থাকে সব চেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা।