বরিশাল আসছেন তারেক রহমান, আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি মাঠ পরিদর্শনে সরোয়ার

জেআই জুয়েল বরিশাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  বরিশালে (৪ জানুয়ারি বুধবার) বেলা বারোটার দিকে নগরীর বেল্স পার্ক মাঠে ঐতিহাসিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দেশনায়ক আগামী বাংলাদেশ গড়ার নেতৃত্ব গণমানুষের অহংকার ধানের শীষের কান্ডারী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বরিশাল বিভাগের ছয়টি জেলার মধ্যে উৎসাহ উদযাপনার আমেজ  কর্মীদের মাঝে। প্রধান অতিথির আগমন উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় পোস্টার বিলবোর্ড ব্যানার সহ সেজেছে রানী রূপে পাশাপাশি বিভিন্ন রাজনীতিক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত। আজ( ২ ফেব্রুয়ারি) সোমবার দুপুর দুইটার দিকে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা বরিশাল বেল্স পাক মাঠ পরিদর্শনে আসেন,এ সময় বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন ,৪ জানুয়ারি ঘিরে আমরা বরিশাল বিভাগের সকল প্রস্তুতিমূলক সভা ইতিমধ্যে শেষ করেছি আমরা আশা করছি তারেক রহমানের বরিশালের জনসভা জনসমুদ্রে পরিণত হবে।  বরিশাল বিভাগের  বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ও সাবেক এমপি, এডভোকেট বিলকিস জাহান শিরিন তিনি মুঠোফোন বলেন তারেক রহমানের আগমন উপলক্ষে  ইতিমধ্যে তারাও ব্যাপক প্রস্তুতি সহ ভিন্ন পোস্টার লিফলেট বিতরণ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার আগমন ঘিরে বরিশাল নগরীর বেল্স পার্ক মাঠে মানুষের জনসমুদ্রে পরিণত করতে যা করণীয় এটার জন্য তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে দুপুরে দিকে মাঠের ও স্টেজের কাজের অগ্রগতি খোঁজখবর নেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির -সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, ওবায়দুল হক চান সদস্য জাতীয় নির্বাহী কমিটি, মাহাবুল হক নান্নু সাংগঠনিক সম্পাদক, এ্যাড.এইচ.এম,তসলিম উদ্দিন বিভাগীয় সহ-সাংগঠনিক, এ্যাড. মীর জাহিদুর কবির জাহিদ সাবেক সদস্য সচিব মহানগর বিএনপি। মাসুদ হাসান মামুন সাধারণ সম্পাদক যুবদল মহানগর বিএনপি এডভোকেট আলী হায়দার,খন্দকার লিমন, বরিশাল মহানগর ছাত্র দলের সাংগঠনিক তরিকুল ইসলাম তরিক, জেলা যুবদলের ক্রিয়া বিষয়ক সম্পাদক এস.বি এম প্রিন্স সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।