ভোলার -৪ টি আসনে বিজয়ী বিএনপি

ভোলা প্রতিনিধি।

ভোলা-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি পেয়েছে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট। তার নিকটতম প্রতাদ্বন্দ্বি জামায়াতের অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৪৭৩ভোট।

ভোলা-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি’র প্রার্থী হাফিজ ইব্রাহিম। তিনি ধানের শীষ প্রতিকে পেয়েছেন এক লাখ ২১ হাজার ৫ ভোট ভোট। তার নিকটতম প্রতিদ্বন্বি জামায়াতের ফজলুর হক পেয়েছেন ৯৩ হাজার ৪৯৮ ভোট।

ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ । ধানের শীষ তিনি পেয়েছেন এক লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত সমর্থিক বিডিএফ প্রার্থী নেজামুল হক পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।

ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির নুরুল ইসলাম নয়ন। ধানের শীষ প্রকিকে তিনি পেয়েছেন এক লাখ ৯০ হাজার ৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াত প্রার্থী মোস্তফা কামাল পেয়েছেন ৮২ হাজার ৩৯৮ ভোট পেয়ে তারা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

জেলার ৫২৫ টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১৬ লাখ ৭০ হাজার ৭০৯ জন। এরমধ্যে ভোট পড়েছে ৪৯ শতাংশ।
চার সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা ১০ টি রাজনৈতিক দলের করেন ২৮ প্রার্থী।