বরিশালে মটর বাইক নিয়ে সোজা নদীতে অল্পের জন্য রক্ষা 

 স্টাফ রিপোর্টার। বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিআইডাব্লিউ টি এ লঞ্চ টার্মিনালের ঘাটের পাশেই। অবস্থিত চর কাউয়া খেয়াঘাট অবহেলিত খেয়াঘাট শত বছরের হলেও এখানে প্রতিনিয়ত নানান দুর্ঘটনার কবলে। ভোগান্তিতে পাঁচটি ইউনিয়নবাসীর প্রায় লক্ষাদিক মানুষ। (১৯শে ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর একটার দিকে  জালাল (৩৫)নামে একজন তিনি প্রতিনিয়ত আসা-যাওয়া করলেও আজ তিনি মটরবাইক নিয়ে সোজা নদীতে গিয়ে পড়েন। এতে করে তার হাত ও পায়ে প্রচন্ড আঘাত লাগে পরে স্থানীয়রা তাকে ও তার মোটর বাইকটি নদী থেকে তুলে দেন। এসময় দাঁড়িয়ে থাকা মানুষেরা বলছেন, আমরা সবসময়ই আতঙ্কের মধ্যে বাইক নিয়ে পারাপার করছি। এদিকে জালাল বলেন,আজ আমি বরিশাল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ইঞ্জিন চালিত এই টলারে ওঠি কিন্তু।  অবহেলিত এই খেয়াটিতে একটি পল্টন থাকলে আজ আমার এই দুর্ঘটনা হত না শুধু আমি না আরো অনেকেই প্রতিনিয়ত এই খেয়া ঘাটে পড়ে যাওয়ার প্রমাণ রয়েছে। তবে স্থনীয়দের দাবি এখানে বাংলাদেশ  বিআইডব্লিউটিএ একটি পল্টন দেওয়া হলে এখানে দুর্ঘটনার হাত থেকে অনেকটাই রেহাই পেত।