জমিজমা বিরোধ নিয়ে দুগ্রুপে সংঘর্ষে আহত-৮

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় জমিজমা বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়ে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়ীয়া মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়ীয়া এলাকার নূরুল ইসলামের সাথে একই এলাকার পিন্টু, ইছা ও ইউসুফদের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সকালে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নূরুল ইসলাম, মনির হোসেন, কামাল হোসেন, আরিকসহ ৮ জন আহত হয়। আহরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমিজমা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২-৩ জন করে আহত হয়েছে।