সুশীলগিরি করবেন না’ উপদেষ্টাদের উদ্দেশ্য মামুনুল হক

রাজশাহী প্রতিনিধি।।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিতর্কিত উপদেষ্টাদের স্পষ্টভাবে বলছি মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না । আমরা ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত রাজপথে রক্ত ঢেলেছি।
মঙ্গলবার রাতে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাজী জেলা শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করে তিনি বলেন, যদি আমাদেরকে করুনার পাত্র মনে করেন তাহলে ওপেন চ্যালেঞ্জ, আসুন আমাদের মোকাবেলা করেন। আমাদের মোকাবেলা করা এতো সহজ হবে না।
তিনি আরো বলেন, ৭১ এর চেতনা ছিল মুক্তির চেতনা, ৭২ এর চেতনা ছিল গোলামীর চেতনা। শেখ হাসিনার রাজনীতির মুল নীতি ছিল বিভাজন, ধ্বংসাত্বক ও গোলামী।
তিনি জানান, বাংলাদেশের আবারো রাজনীতি করতে চাইলে আওয়ামীলীগকে দলের নাম বদলে মাফ চেয়ে রাজনীতি করতে হবে।
২৪ শের জুলাই বিপ্লব ছিনতাই করার চেষ্টা চলছেও বলেও দাবি করেন মামুনুল হক।

মিখায়েল সরেন
রাজশাহী