দুই ইটভাটা ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ

ধামরাই প্রতিনিধি।

ধামরাইয়ে দুই ইটভাটা ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে মো. শাহীন আলম (৪০) নামে এক ব্যক্তি ও তার সহযোগীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া এলাকায় ধামরাই-মির্জাপুর আঞ্চলিক সড়কের পাশে এ মানববন্ধন করা হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা যোগ দেন।

এ সময় ’চাঁদাবাজ শাহীনকে গ্রেপ্তার করো, করতে হবে’, ’শাহীনের বিচার চাই, বিচার করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এ ঘটনায় চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ তুলে গত বুধবার ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করেন ভুক্তভোগী। মামলা তদন্তে পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে।