শিশু সন্তানদের হত্যার পরে পিতার আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য নিয়ে কলহের জেরে দুই শিশু সন্তানদের বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন বাবা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে চুনারুঘাট উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হল- আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫), তার শিশু সন্তান খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ,কে,এম সালিমুল হক স্থানীয়দের জানান রউফ ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য নিয়ে দীর্ঘদিন যাবত কলহ চলছিল। এছাড়াও সে ঋণগ্রস্ত ছিল। শুক্রবার মধ্যরাতে রউফের সাথে তার স্ত্রীর দাম্পত্য কলহ ও ঝণের টাকা নিয়ে কথার কাটাকাটি হয়। বৃহস্পতিবার রাতে তার কোলের সন্তানকে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান। এরপর রউফ দুই শিশু সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ খান।
ঘটনাটি জানতে পেরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।