হাত বোমা সরঞ্জামসহ আটক-২

টেকনাফ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলেল ডেইল নামক এলাকার জরাজীর্ণ একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি হাত বোমা ও হাতবোমা তৈরীর সরঞ্জামসহ দুইজন কে আটক করেছে টেকনাফ ২ বিজিবি টিম।

গ্রেফতারকৃতরা হলেন,চাঁদপুরের মতলব উত্তর নবুরকান্দি গ্রামের মো.সম্রাট প্রধান (৩৩)এবং নারায়ণগঞ্জ বন্দরের দক্ষিণ গারমোরা গ্রামের মো. অন্তর (৩২)।

টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন,
১৬ ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কতিপয় দুষ্কৃতিকারী বোমা তৈরীর সরঞ্জামসহ অবস্থান করছে।

এমন সংবাদের খবর পেয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক টিম বর্ণিত এলাকার কয়েকটি জরাজীর্ণ টিনশেড বাড়িকে ঘিরে অভিযান চালানো হয়।

কঠোর নিরাপত্তায় আশেপাশের এলাকা ঘিরে ফেলে বিজিবি। আনুমানিক ৩ ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশী চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে ৬৯টি হাত বোমা,১.৬কেজি সালফার,১.৩কেজি লালা,৩১টি জর্দার কৌটা,২২০ সহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়েছে।