ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত- ৫ শ্রমিক

ফেনী প্রতিনিধি

ফেনীতে পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় কেড়ে নিল পাঁচ শ্রমিকের প্রান নিহতরা সবাই ঢালাই শ্রমিক ছিলেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আহত শ্রমিকরা জানিয়েছে, তারা চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেনী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।