টুঙ্গিপাড়া, আ.লীগের মশাল মিছিল: বিএনপির বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি:

সারাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, লুপাট ও অগ্নিসংযোগ, ধানমন্ডি-৩২ এ ভাঙচুর, শেখ হাসিনাসহ নেতাকর্মীদেরনামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হরতালের সমর্থনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত হরতাল ও মশাল মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। পাল্টাপাল্টি কর্মসূচীতে উত্তপ্ত হয়ে উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টুঙ্গিপাড়া উপজেলায় করা মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়ার ও গোপালপুরে মশাল মিছিল বের করে। মিছিলটিকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতেও দেখা যায়। এ সময় নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবন ধানমন্ডি-৩২ ভাঙচুর, দেশব্যাপী আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।