শেরপুরে সুমন হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি।

শেরপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র সুমন হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।১৮ ফেব্রুয়ারি দুপুরে জেলা আদালতের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন নিহত সুমনের বাবা নজরুল ইসলাম, মা কল্পনা বেগম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহনুর রহমান সাইম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, জামায়াত নেতা মোহাম্মদ আলীসহ অনেকেই।

বক্তারা বলেন, গেল বছরের ১১নভেম্বর রাতে শহরের সজবরখিলা এলাকার ফুরকান আলীর বাড়ির মাচার নিচে মাটিতে পুতে রাখা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামী রবিনসহ তিনজনকে আটক করে পুলিশ। মূলত ত্রিভূজ প্রেমের জেরে পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে মাটিতে পুতে রাখে তার বন্ধু রবিন, প্রেমিকা আন্নীসহ অন্যরা। পরে পুলিশ রবিন ও আন্নীকে গ্রেপ্তার করে।

মানববন্ধন শেষে সুমন হত্যায় দোষীদের দ্রুত সময়ে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দে।