মহাসড়কে অটোরিকশা আটক করতে গিয়ে চালকের হাতে পুলিশ লাঞ্ছিত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি।

গাজীপুরে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে অটোরিকশা অবৈধ চলাচলের জন্য নিষেধ করায় এক অটোরিকশা চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন পুলিশ সদস্য।বুধবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের নাম কমল।তিনি মাওনা হাইওয়ে থানায় এসআই হিসেবে কর্মরত রয়েছেন। অটোরিকশা চলাচলে বাঁধা দেওয়ায় এক পুলিশকে অটোরিকশায় এক কিলোমিটার ঝুলিয়ে নেওয়ার একটা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

হাইওয়ে থানার কর্মকর্তা ওসি আয়ূব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে অটোরিকশা বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহা সড়কে অটোরিকশা চলাচলে নিষেধ করায় এক অটোরিকশা চালক এ পুলিশ সদস্যে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার পথ পাড়ি দেন।