চরমোনাই মাহফিল ৬৪টি স্মার্টফোন সহ ৫ চোর আটক

বরিশাল প্রতিনিধি।

বরিশালের চরমোনাই মাহফিল থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের কাছ থেকে চুরি হওয়া ৬৪টি স্মার্টফোনসহ ৫ সদস্যের চোর চক্রকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)

পুলিশ সূত্রে জানা যায়, চরমোনাই মাহফিল চলাকালীন সময়ে আগত মুসল্লিদের মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করার তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারি ) দুপুরে মহানগরীর মাওলানা এনায়েতুর রহমান সড়কের ফলপট্টিতে অবস্থিত ‘হোটেল চন্দ্রদ্বীপ’ এর চতুর্থ তলায় অভিযান চালায়।

আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। তারা হলেন: পটুয়াখালী গলাচিপানাজমুল হাসান আনোয়ার (৩২)বাগেরহাট গজালিয়া, কচুয়ার ওমর ফারুক, সুনামগঞ্জ ধর্মপাশার মোঃ ওমর, নওগাঁ সাপাহার আসাদুজ্জামান,
গোপালগঞ্জ সদরের মোঃ বরক ।

অভিযানে তাদের কাছ থেকে ৬৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা দেশের বিভিন্ন স্থানে।