ড.ইউনূস জাতিকে সঠিক পথ দেখাচ্ছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

ঝিনাইদহ প্রতিনিধি:
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, ‘সংকটময় সময়ে আমরা ড. মুহাম্মদ ইউনূস গোটা জাতিকে সঠিক পথ দেখিয়েছেন বলে মন্তব্য করেন কাঙ্গারি পেয়েছি যিনি শুধু বাংলাদেশেই নয় গোটা বিশ্বে সম্মানিত। তিনি আজকে এই অথৈ সাগরের মধ্য দিয়ে চলে যাওয়া এক পাল তোলা নৌকার মাঝি। যিনি এই সংকটকালীন সময়ে গোটা জাতিকে সঠিক পথ দেখাচ্ছেন।’

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গোটা বিশ্বের কাছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গিকার করেছেন। তিনি শহীদদের স্মৃতী ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। সেই যাত্রায় আমরা তার সহযোগী, একেকজন সৈনিক হিসেবে কাজ করছি।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তার নিজ জন্মভূমিতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মেধা মনন উৎসব ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।