বরিশাল ইউনিভার্সিটি বোটানির পুনর্মিলনী অনুষ্ঠিত

Facebook / Dainik Manob Somoy

ববি প্রতিনিধি।

বরিশাল বিশ্ববিদ্যালয়, ২৩ ফেব্রুয়ারি রবিবার
ইউনিভার্সিটি বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম পুনর্মিলনীর উদ্বোধন করেন ববির উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন।পরে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে পুনর্মিলনী উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। বক্তব্যে উপাচার্য বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম কোন অ্যালামনাই প্রতিষ্ঠিত হয়ে যাত্রা শুরু করল। আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তারা মেধার স্বাক্ষর রেখে সুসংগঠিত হতে পেরেছে। একটি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা উপস্থিত হতে পেরেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতোমধ্যে সারা ফেল বাংলাদেশে মেধার স্বাক্ষর রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। এসময় তিনি আরো বলেন, ছয়টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে ২৫ টি বিভাগ চলমান রয়েছে, অথচ ২৫ টি বিভাগের জন্য একাডেমিক  ভবন বা অবকাঠামো অপ্রতুল। আমাদের অবকাঠামো সংকট রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের নানান সংকট উত্তরণের জন্য কাজ করে যাচ্ছি। অবকাঠামো উন্নয়নের জন্য বাস্তবায়নযোগ্যতা যাচাই নিরীক্ষা অনুমোদন সম্পন্ন হয়েছে। অবকাঠামোগত সমস্যা দূর করতে নতুন দুটি একাডেমিক ভবন নির্মাণের জন্য পরিকল্পানা গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে সরকারের উচ্চপর্যায়ে আমরা যোগাযোগ অব্যহত রেখেছি। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।