এক বছরে মেট্রো রেলের আয় ২৪৪ কোটি টাকা

২০২৩-২৪ অর্থবছরে মেট্রো রেলের টিকিট বিক্রি করে প্রায় ২৪৪ কোটি টাকা আয় হয়েছে। এর আগের বছর, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে আয় হয়েছে ১৮ কোটি টাকা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় মেট্রো রেলের ডিপোতে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় এ তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুর রউফ।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘প্রথম বছর পরীক্ষামূলক শুরু হয়েছিল।