টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ২লাখ ১০ হাজার পিস ইয়াবা’সহ আটক-৫

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের পৃথক দুটি যৌথ অভিযানে ২লাখ ১০ হাজার পিস ইয়াবা’সহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন,টেকনাফের‌ শফি (১৭),
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী শামলাপুরের শফিউল্লাহ (৪৬),বশির আহমেদ(৩৫), রফিক(২৪) এবং মঞ্জুর আলম(৩০)।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে পৃথক দুটি অভিযানে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ৫জনকে আটক সহ একই ইউনিয়নের খুরের মুখ এলাকায় বস্তায় বন্দি ২লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল হক।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আজ মধ্যরাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও র‍্যাব।