ববিতে পরিসংখ্যান বিভাগের  শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 ববি প্রতিনিধি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৫ ফেব্রুয়ারি পরিসংখ্যান বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান বাস্তবতায় পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান পৃথিবী এআই প্রযুক্তির দিকে ঝুঁকে যাচ্ছে। এ প্রযুক্তি ব্যবহার সবকিছু সহজ করলেও ডাটা এনালাইসিসের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ফলাফল পেতে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা রয়েছে। এবিষয়ে তোমরা যারা পড়ালেখা করছো শুধু দেশেই নয় পাশাপাশি দেশের বাহিরেও এর বিস্তর কর্মপরিধি রয়েছে। সেজন্য শিক্ষার্থীদের উচিত যে যে বিষয়ে পড়ালেখা করছো সে বিষয়টিকে গভীরভাবে হৃদয়ঙ্গম করা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন  উপাচার্য সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. সোনিয়া খান সনি, সহকারী প্রক্টর মারুফা আক্তারসহ পরিসংখ্যান বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।