বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ববি প্রতিনিধি।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার ৮ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল ও তাপসী রাবেয়া বসরী হলের যৌথ উদ্যোগে ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। ওয়েবিনারে আলোচক হিসেবে যুক্ত ছিলেন শহীদ ইয়ামিন এর মাতা নাসরিন সুলতানা, শহীদ আবু সাঈদ এর বোন সুমি খাতুন এবং ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। ওয়েবিনারে অন্যান্যদের মধ্যে আরো যুক্ত ছিলেন কবি সুফিয়া কামাল হল তাপসী রাবেয়া বসরী হলের প্রভোস্টবৃন্দ, অভিযোগ কমিটির আহবায়ক, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।