বান্দরবান সীমান্তে ছোড়া গুলিতে বাংলাদেশী গুলিবিদ্ধ

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুতে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এসময় নুর হোসেন নামে আরো একজন আহত হয়। 

শুক্রবার রাতে দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম এলাকায় কাঁটাতারের পাশে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলম বর্তমানে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। সে তুমব্রুর উলুবুনিয়া এলাকার নুরুল কবিরের ছেলে।

আহতের পরিবারের পক্ষ থেকে জানা যায়, রাতে ধানক্ষেতে পানি দিতে যায় জাহাঙ্গীর ও নুর হোসেন। এসময় কাঁটাতারের ওই প্রান্ত থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাম পায়ে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর। সামান্য আহত হয় নুর হোসেনও।

তবে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, জাহাঙ্গীর ও নুর হোসেন পণ্য চোরাচালানের সাথে জড়িত। কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় গুলি করেছে মিয়ানমারের ভেতর থেকে।

এ বিষয়ে ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টার সময় গুলি করা হয় ওপার থেকে। এতে তারা গুলিবিদ্ধ হন।