বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা

বান্দরবান প্রতিনিধি।

বান্দরবানে সেনা রিজিয়নের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা এবং বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও মন্দিরের জন্য খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকালে সেভেন ফিল্ড এ্যাম্বুলেন্স প্রশিক্ষণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মানবিক সহায়তা বিতরন করেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান। এসময় অন্যান্যদের মধ্যে জিথ্রিআই ক্যাপ্টেন ইশতিয়াক মোহাম্মদ ইরফান আলীসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী হিসেবে চাল, তেল, ডাল, আলু, পিয়াজ এবং মসজিদের ইমামকে একটি বাইসাইকেল, মাদ্রাসার জন্য একটি আলমিরা, ঘর তৈরির জন্য ১০ বান ঢেউটিন এবং ৪টি সেলাই মেশিন বিতরণসহ হিন্দু সম্প্রদায়ের বাসন্তী পূজা উদ্যাপনের জন্য নগদ বিশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

মানবিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথি বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান।