কক্সবাজারে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বাহারছড়া এলাকায় পানিতে ডুবে একই গ্রামের তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন ওই এলাকার মনজুর আলমের কন্যা মরিয়ম (০৯), ইউসুফ নবীর কন্যা রিয়া মনি (০৯), জাফর আলমের কন্যা তসলিমা (০৮)।

জানা যায়, সোমবার (২৪ মার্চ) গ্রামের একটি বিলে শাক তুলতে যায় শিশুরা। এরপর থেকে তাদের খোঁজ পায়নি পরিবার।

নিহত মরিয়মের পিতা মনজুর আলম জানান, গ্রামের একটি ছেলের কাছে খবর পেয়ে বিষয়টি সন্দেহজনক লাগলে জাল নিয়ে বিলে ছুটে যান তিনি। পরে বিলের পানিতে জাল ছিটকে মারলে মরদেহ জালে আটকায়।

একে একে আরও দুইবার জাল মেরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ শিশুদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন বলে জানান মঞ্জুর আলম।

বিলের এতো পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টির কারণ জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদের জানান, বিগত কয়েকমাস আগে জালালাবাদের এ “ধনকা বিল” থেকে প্রচুর পরিমাণে কাটা হয়েছে টপ সয়েল।