ছাঁদ ভেঙে অল্পের জন্য প্রানে বেঁচে গেলেন গণপূর্ত ই/এম প্রকৌশলী

জেআই জুয়েল বরিশাল। 

বরিশাল গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ই/এম সাব ডিভিশনের প্রকৌশলী  ইব্রাহিমের অফিসের ছাদ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়। পড়ে আজ বুধবার ১৬ই এপ্রিল বেলা সাড়ে দশটার দিকে, তার অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে এই সময় অফিসে ছিলেন না তিনি জোন অফিস মিনিং এ ছিলেন দরজা খুলে দেখেন এই অবস্থা। এদিকে প্রকৌশলীর এই অফিস কক্ষ তাৎক্ষণিক পরিদর্শনে আসেন উপ -বিভাগীয় প্রকৌশলী কাজী আবু জিহাদ, তিনি তাৎক্ষণিক সিভিল উপবিভাগীয় প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেন। তবে উপ সহকারী প্রকৌশলী ইব্রাহিম জানান তিনি রুমের ভিতর থাকলে হয়তোবা বড় ধরনের কোন ঘটনা ঘটে যেতে পারত তিনি বলেন আমার এই রুমে আর অফিস করা সম্ভব না। নতুন রুমের দেওয়ার ব্যবস্থার জন্য নির্বাহী প্রকৌশলীর প্রতি তিনি বলেন। অন্য উপ সহকারী প্রকৌশলী  আসলামুল কবির বলেন তার রুমের ঝুঁকিপূর্ণ অবস্থায় তিনি ও অফিস করছেন। এই সাব ডিভিশনে মোট চারটি অফিস রুম রয়েছে, সবগুলা রুমের ভিতর প্লাস্টার সহ উপরের ছাঁদ  ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে,নেই কর্তৃপক্ষের কোন নজরদারী। এই ছাঁদ ভেঙে ক্ষতিগ্রস্ত  হয়েছে টেবিলের ওপর থাকা ল্যাপটপ প্রিন্টার মেশিন আসবাবপত্রসহ অনেক মালামাল  দুই লাক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এইসব বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কে ফোন করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।