দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী প্রেসক্লাবের উদ্বোধন

বিশেষ প্রতিবেদক।

দোয়া মাহফিলের মধ্য দিয়ে শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন। মঙ্গলবার (৫ জানুয়ারি বিকাল সাড়ে চারটার দিকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবগঠিত শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আকাশের সভাপতিত্বে। বিএনপির দুর দিনের রাজপথে আন্দোলন সংগ্রাম করে টিকে থাকা তারেক রহমানের সৈনিক ইঞ্জিনিয়ার হাসান আলীর সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল বাশার মজুমদার, সিনিয়র সহ-সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা। আরও উপস্থিত ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী জাহাঙ্গীর আলম এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস।

এছাড়াও ঢাকা–৫ আসনের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, শ্যামপুর–কদমতলী ও যাত্রাবাড়ী থানা প্রেসক্লাব সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এসময় আরো বলেন, এলাকাভিত্তিক সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।