পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মিলনমেলা’ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি।।

চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘প্রীতিভোজ ও মিলনমেলা’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পটিয়া উপজেলার কেলিশহর পাহাড়ী এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে পটিয়া প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য কাজী মহসিন ও প্রণব বড়ুয়া অর্নব।

এসময় বক্তারা বলেন, পটিয়ার সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক ঐক্য ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের প্রীতিভোজ ও মিলনমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পটিয়া প্রেস ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

প্রীতিভোজ ও মিলনমেলার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে বলে জানান অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, সাংবাদিকদের সুস্বাস্থ্য ও ঐক্য জোরদারে পটিয়া প্রেস ক্লাব আগামীতেও এ ধরনের ব্যতিক্রমী ও কল্যাণমূলক আয়োজন অব্যাহত রাখবে।