Exploring Mathematics Beyond the Classroom শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ববি প্রতিনিধি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে Exploring Mathematics

Beyond the Classroom: Research, Higher Studies and Career Pathways শীর্ষক সেমিনার। ২৯ জানুয়ারি সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল। গনিত বিভাগের চেয়ারম্যান ড. বিজন কৃষ্ণ সাহার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেহানা নাসরিন। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গনিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম ভূঁইয়া এবং প্রভাষক মোঃ সজিব। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা,কর্মচারী উপস্থিত ছিলেন।