১১ দলীয় সমর্থিত সংসদ প্রার্থী নাহিদ ইসলামের ভাটারায় বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ওঠান বৈঠক অনুষ্ঠিত 

 জেআই জুয়েল।।

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনের এগারো দলীয় জোট সমর্থীত সংসদ সদস্য প্রার্থী এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের ৪০ নং ওয়ার্ডে ওঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।(শনিবার ৭ই জানুয়ারি) রাত এগারোটার দিকে পূর্ব ভাটারা নির্বাচনীয় ওঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এসময় নাহিদ ইসলাম জনগণের উদ্দেশ্য করে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আপনারা দেশ সংস্কারের পক্ষে একই দিনে দুটি ভোট দিতে পারবেন ১২ই ফেব্রুয়ারি একটি হলো গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিবেন। আমি ও এই নির্বাচনীয় বাড্ডা এলাকার সন্তান এই সংসদীয় আসন টি অনেক দিন ধরে অবহেলিত এখানকার রাস্তাঘাট কোন উন্নয়ন হয়নি। এই এলাকার যুব সমাজকে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করতে হবে তাদেরকে ভাল পথে নিয়ে আসতে হবে। তিনি তরুণ সমাজের নতুন প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে করে বলেন,আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে আমাকে ও একটি ভোট দিবেন আমিও নতুন ভোটার এই প্রথম ভোট দিবো। তাই আমি বলতে চাই সকল মা ভাই বোনরা এলাকার সকল ভোটাররা আমাকে জয়যুক্ত করবেন।সুতরাং আপনারা কোন সন্ত্রাসী চাঁদাবাজ কে তোয়াক্কা করবেন না কোন ভূমিদস্যুতা কে ভোট না দেওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, আপনারা আমার চেয়েও যদি কোন সৎযোগ্য প্রার্থী এই ঢাকা ১১ আসনে এলাকায় খুঁজে পান তাহলে আপনারা তাকে ভোট দিবেন আমার সমস্যা নেই। কে কোন দলের সেটা বিষয় না আসুন আমরা সবাই ভাটারা বাড্ডা রামপুরা এলাকার জনগণ সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি লুটতরাসের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ও আহবান করেন। আমার দল এনসিপি শাপলা মার্কা এই এলাকা থেকে নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও সকল রাস্তাঘাট চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়ন সহ আরো নানা উন্নয়ন দিক তুলে ধরে শিক্ষা ব্যবস্থা সহ উন্নতি ভূমিকা পালনে প্রতিশ্রুতি দেন। আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়ন করার সুযোগ দিন। এতে সভাপতিত্বে করেন কামাল হোসেন, শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন রোকন মোস্তফা কামাল, আবদুল বারী, মোস্তাফিজুর রহমান আনোয়ার হোসেন আবদুল মজিদ, কাইয়ুম সহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।