সাঁতারকুল সান ভ্যালিতে পথসভা ঘিরে মঞ্চের কাজের প্রস্তুতি : সন্ধ্যা ছয়টায় বক্তব্য রাখবেন তারেক রহমান

জেআই জুয়েল।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনের ধানের শীষের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ড.এম.এ. কাইয়ুমের পথসভায়( ৮ জানুয়ারি রোববার) সন্ধ্যা ছয়টার দিকে স্থান সান ভ্যালি মাঠে সাতারকুল বাড্ডায় পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তারেক রহমান তার আগমন ঘিরে দলের নেতা কর্মীরা মাঠ ও মঞ্চ প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন। এই আগমন উপলক্ষে সানভ্যালি মাঠ সেজেছে এ যেন রানীরুপে বিলবোর্ড পোস্টার ব্যানার দিয়ে সাজানো হচ্ছে। ইতিপূর্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং নিরাপত্তার জন্য এই নির্বাচনীয় সমাবেশ পথসভা স্থলে এসে পৌঁছেছেন। আগামী দিনের দেশ কান্ডারী দেশ ও মাটি ও মানুষের নেতা তারেক রহমান দুপুর দুটায় ঢাকা ১৭ আসনের ইসিবি চত্বর থেকে তার নির্বাচনীয় পথসভার যাত্রা শুরু করে। সান ভ্যালি মাঠে সাতারকুল বাড্ডায় সন্ধ্যা ছয়টায় পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এদিকে প্রিয় নেতা রাজনৈতিক অভিভাবক কে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অনেক নেতা কর্মীরা পথসভা স্থানে আগেই এসে ভীড় জমানো শুরু করেছেন। আগামী দেশ নায়ক গন মানুষের হৃদয়ের স্পন্দন ১৬ কোটি মানুষের কর্ণধর তারেক রহমানের আগমনে এই পথসভায় লক্ষাধিক লোকের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে জানালেন বাড্ডা থানা বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম ,ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, ,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম ( আলম) বলেন, তারেক রহমানের আগমন ঘিরে আমাদের রাজনৈতিক অভিভাবক ১১ আসনের জন নন্দিত প্রিয় নেতা বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. কাইয়ুমের নির্দেশনায় ইতিমধ্যে আমরা সকল নেতা কর্মীরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।