বিএনপি সরকার নির্বাচিত হলে প্রতিটি মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সাঁতারকুলে সমাবেশে -তারেক রহমান  

স্টাফ রিপোর্টার।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে  ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড.এম.এ.কাইয়ুমের বিএনপির ধানের শীর্ষের মনোনীত প্রার্থীর নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আগামীর দেশ নায়ক গন মানুষের অংকার বাংলাদেশের ১৬ কোটি মানুষের রাজনৈতিক অভিভাবক দেশরত্ন  বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে সন্ধা ছয়টার দিকে এসে পৌছানোর কথা। তবে তার নির্বাচিত আসন সহ বিভিন্ন জায়গায় তার প্রধান অতিথির বক্তব্যের কারণে ড.এম.এ.কাইয়ুমের সমাবেশে রাত এগারোটার দিকে এসে সমাবেশে স্থলে আসেন তারেক রহমানের বক্তব্য সোনার জন্য দীর্ঘ সময় বসে আছেন। সমাবেশে তারেক রহমান বলেন, আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড করে দিব তাদের ভাগ্য উন্নয়নে খালেদা জিয়া সরকার সব সময়ই কাজ করেছে স্কুল-কলেজে পড়াশোনার জন্য ফ্রি করে দিয়েছিল নারীদের এই বিএনপি সরকার। কৃষকের জন্য সুখবর দিলেন তাদেরকেও একটি কার্ড করে দিবেন সেই কার্ডের মাধ্যমে তারা সুবিধা নিতে পারবেন। তারেক রহমান বলেন, ১৯ ৯১ সালে আসনটি দিয়ে তার মা বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন নির্বাচিত হওয়ার পরে এই এলাকার জমি একোয়ার সমস্যা সমাধান করেছিলেন  সকল উন্নয়নমূলক কাজ করেছিলেন।পরে তারেক রহমান ধানের শীষের রাতে ড.কাইয়ুম কে আনুষ্ঠানিক ভাবে ধানের শীষ তার হাতে তুলে দেন। এদিকে ড.কাইয়ুম বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে তুলে ধরেন চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতাল,কলেজ, ও খেলাধুলার জন্য একটি সরকারি মাঠ। এসময় তিনি নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্য করে বলেন, এই এলাকার যত উন্নয়নমূলক কাজ আমি করেছি আমাকে আবার পুনরায় আপনারা নির্বাচিত করলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করতে সক্ষম হবো। দীর্ঘ ষোল বছর আমি আওয়ামী লীগের হামলা মামলা জেল কেটেছি।   আমরা বিএনপির দুর্দিনে এই কাইয়ুম সাথে রাজনীতি করেছি ঢাকা মহানগর উত্তর  বিএনপির যুগ্ম আহবায়ক তুহিন তার বক্তব্য কান্নায় ভেঙে পড়েন তিনি বলেন তারেক রহমান কে দেখিয়ে দিবো ড.কাইয়ুম কে ধানের শীর্ষে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবো। তিনি জনগণের উদ্দেশ্য করে বলেন, এই আসনে প্রায় সাড়ে চার লাক ভোটার রয়েছে। ড.কাইয়ুম কে বিভিন্ন ধরনের মামলা দিয়ে তাকে কোন ঠাসা করেছে আ.লীগ তিনি তবুও ধানের শীর্ষে এই আসনটি ধরে রেখেছেন।তিনি আরো বলেন, জামায়াতের এনসিপির প্রার্থী কে উদ্দেশ্য করে  ধানের শীর্ষের প্রার্থীকে কোটে মিথ্যা মামলা দিয়ে লাভ নেই আপনারা জনগণের কাছ থেকে আপনারা বিছিন্ন বলে তিনি মন্তব্য করেন। জাতীয় তা বাদি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড.কাইয়ুম সহধর্মিণী সামিমা। শুরুতে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তার বক্তব্য বলেন, আমরা দীর্ঘ বছর পরে সুন্দর একটা ভোট দেওয়ার পরিবেশ পেয়েছি। তাই এবারের নির্বাচনে আপনারা এই আসনের ধানের শীষের বিজয় করবেন আশা করছি।