বরিশাল সদর-৫ আসনে সরোয়ার নির্বাচিত 

 রফিকুল ইসলাম।।

বরিশাল সদর আসনে সরোয়ার বেসরকারি ভাবে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন,(১২ ই জানুয়ারি বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে শুরু করে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত। বরিশাল সদর -৫ আসনে বিএনপির ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার। ৮৭ হাজার ৪ শত ৮২ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন । কেন্দ্রের ফলাফলের মধ্যে মজিবর রহমান সারোয়ার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মুফতি ফয়জুল করিম হাতপাখা ৫৬ হাজার একশত ৬২ ভোট। বরিশাল সদরে আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাক ৬৮ হাজার ৫৬৯ জন ভোটার রয়েছে। এখানে পুরুষ ভোটার ২ লাক ৩৫ হাজার ৬৪৯, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ তৃতীয় লিঙ্গের ভোটার ২জন ভোটার রয়েছে বলে জানা গেছে।