ঢাকা-১১ আসনে জনগণের ভোটে নির্বাচিত হলেন নাহিদ ইসলাম 

 স্টাফ রিপোর্টার। 

ঢাকা-১১ আসনের এনসিপির আহবায়ক শাপলা কলি ২ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন তিনি ১২ ফেব্রুয়ারি সকাল আট টার সময় তার নিজ নির্বাচনীয় এলাকার বেরাইদে রহমাতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দেন নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলামের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী ড.এম.এ.কাইয়ুম। তিনি পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট। অর্থাৎ নাহিদ কাইয়ুমের চেয়ে ২ হাজার ৩৯ ভোট বেশি  পেয়েছেন বলে জানা যায়।  

(১৩ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল সাড়ে সাতটার সময় ঢাকা সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই চুড়ান্ত ফলাফল  ঘোষণা করেন তিনি। 

এই আসনের পোস্টাল ভোটসহ ১৬৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে সব মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৩৭০ জন। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৫১৭টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৯২ হাজার ৮৫৩টি। এতে ভোট পড়ার হার ছিলো ৪৫, এদিকে (এনসিপির) আহবায়ক ১১ দলীয় সমর্থীত জোট প্রার্থী শাপলা কলির এই বিজয় কে মেনে নিয়ে তার দলের নেতা কর্মীরা নির্বাচন কমিশনের রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।